গাইবান্ধা

পিঁছিয়ে পড়া নারী উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপ প্রসংশনীয়: জাতিসংঘ কর্মকর্তা

বাংলাদেশে নারী উন্নয়নে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আন্তর্জাতিক অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি নারী উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করছেন, উপস্থিত কর্মকর্তারা ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে পিঁছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন এ্যাকটিভিটিজ (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম।

আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ৯টায় তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে গাইবান্ধার তুলশিঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে’র কর্মকান্ড পরিদর্শন করেন। পরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সাথে মতবিনিময় করেন।

বিষয়:নারী উন্নয়ন
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…