আগামীকাল বিশিষ্ট আবৃত্তিকার এমং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির গ্রন্থনা ও নির্দেশনায় ‘স্বরশ্রুতি’র আবৃত্তি প্রযোজনা ‘সবুজ করুণ ডাঙায়’ মঞ্চায়ন হতে যাচ্ছে।
আগামীকাল ২১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সবুজ করুণ ডাঙায়’র মঞ্চায়ন হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সহযোগিতায় ‘শব্দের সড়কে জীবন সাজাই’ অনুষ্ঠানে এই পরিবেশনাটি হবে।
অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং এর সহযোগিতায় থাকছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।







