অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
লুৎফে সিদ্দিকী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের একজন সহকারী অধ্যাপক এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের প্রফেসর-ইন-প্রাকটিস। এর আগে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের একটি বিভাগের বৈশ্বিক প্রধান এবং বার্কলেইস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।









