চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানী মেঘাচ্ছন্ন আর দেশের আট অঞ্চলে ঝড়ের আভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 19, জুলাই 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

দিনের তাপমাত্রা সাধারণত অপরবর্তিতসহ রাজধানী ও আশপাশের অঞ্চলের আকাশ আজ মেঘলা থাকবে। এছাড়া দেশের আট অঞ্চলে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপরদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা এবং এর আশপাশের এলাকায় আজ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। আর এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৫ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী আজকের সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এই সময়ের প্রথমার্ধে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ট্যাগ: আজকের আবহাওয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে বিদেশি জাতের আম গাছের নার্সারি গড়েছেন উদ্যোক্তা

পরবর্তী

আফগানদের বিপক্ষে লাহোরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

পরবর্তী

আফগানদের বিপক্ষে লাহোরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

রোনালদোর জাতীয় দল সতীর্থকে পাওয়ার চেষ্টায় বার্সেলোনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version