Advertisements
পাঁচ বছরের কম বয়সী শিশুদের দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায় আক্রান্তের হার বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে রোগের জটিলতা বাড়ছে। ২০২৫ সালের মধ্যে নিউমোনিয়াতে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যু প্রতি হাজারে তিন জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও এক্ষেত্রে এন্টিবায়োটিকের অকার্যকারিতা নতুন চ্যালেঞ্জ।








