জনপদ

হরতাল-অবরোধে কদর বেড়েছে লঞ্চের

নৌযানে যাত্রীরা ওজন পরীক্ষা করছে, হরতাল-অবরোধের কারণে লঞ্চের কদর বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধের কারণে লঞ্চের চাহিদা বেড়ে যাওয়ায়, নৌযানে যাত্রীরা ওজন পরীক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ জুড়ে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে কদর বেড়েছে লঞ্চ যাত্রার। এসময় একমাত্র নিরাপদ বাহন হিসেবে লঞ্চকেই বেছে নিচ্ছেন যাত্রীরা। গত কয়েকদিন ধরে লঞ্চ যাত্রী ক্রমাগত বাড়ছে। হরতাল-অবরোধে বাস বা সড়ক পথে চলাচলে বিপদের আশংকায় লঞ্চে ছুটছেন যাত্রীরা।

সোমবার সরেজমিনে দেখা যায়, বরিশাল লঞ্চঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখা গেছে। যদিও রোববার রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা-বরিশাল নৌ রুটে যাত্রী সংখ্যা বেশি ছিল।

ঢাকাগামী যাত্রী জাহিদুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, গাড়ি চলছে কিন্তু গাড়ির থেকে লঞ্চে চলাচল বেশি নিরাপদ মনে করছি। নিজেদের মধ্যে হরতালের আতঙ্ক কিছুটা হলেও বিরাজ করছে। এ আতঙ্ক নিয়েই যাতায়াত করছি।

ভোলার লঞ্চের আরেক যাত্রী রাশিদা বেগম বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে যে সব সহিংসতা ঘটেছে তাতে আমরা সাধারণ মানুষেরা খুবই শঙ্কিত। যাত্রী সংখ্যা কম হলেও যথাসময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর কবির হোসেন বলেন,  সোমবার সকাল থেকে ভোলাসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে লঞ্চ ছেড়ে গেছে। রাতে ঢাকার লঞ্চগুলোও ছেড়ে যাবে। হরতালের কারণে কোন প্রভাব আমরা এখানে দেখছি না।

বিষয়:অবরোধবরিশাললঞ্চহরতাল
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…