চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে দুশ্চিন্তা, তবুও যে দশ হলিউড সিনেমার প্রতীক্ষায় দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ফেলে আসা বছরটি ছিল হলিউডের আরেকটি কঠিন বছর। ২০২০ সালের মতোই ২০২১ সালেও মহামারীর প্রভাব পড়েছে সিনেমা জগতে। ২০২২ সালে হলিউডে এক ঝাঁক প্রতীক্ষিত বড় বাজেটের তারকা বহুল ছবি মুক্তি পাওয়ার কথা। তবে করোনার নতুন ধরন চোখ রাঙানোতে প্রযোজক-নির্মাতাদের দুশ্চিন্তা বেড়ে গেছে। এক নজরে জেনে নিন চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলো সম্পর্কে:

দ্য ব্যাটম্যান (মার্চ): ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। ২২ মার্চ মুক্তি পাবে এই ছবি।

দ্য স্ক্রিম (জানুয়ারি): চলতি মাসেই মুক্তি পাবে হরর ঘরানার ছবি ‘দ্য স্ক্রিম’। মুখোশের আড়ালে এক নতুন খুনির গল্প থাকছে ছবিতে, যার টার্গেট টিনএজাররা।

থর: লাভ অ্যান্ড থান্ডার (জুলাই): মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহু প্রতীক্ষিত সিনেমা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। মূল চরিত্র ‘থর’ হিসেবে এবারও থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। ফিরবে ‘আসগার্দে’ চরিত্রটিও। জাইমি অ্যালেক্সান্দার অভিনয় করবেন ‘সিফ’ চরিত্রে। ‘জেন ফস্টার’-এর ভূমিকায় থাকছেন নাটালি পোর্টম্যান।

টপ গান: মাভেরিক (মে): টম ক্রুজের বহু প্রতীক্ষিত ছবি ‘টপ গান: মাভেরিক’। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া টম ক্রুজের টপ গান ছবির সিকুয়েল এটি। জোসেফ কোসিংসকি পরিচালিত এই ছবিতে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন।

কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন: মার্টিন স্করসিস-এর ছবি ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। ছবিতে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো। ১৯২০ এর দশকের কাহিনী দেখানো হবে ছবিটিতে। ছবির কাহিনী ডেভিড গ্রান-এর নিউইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের উপর ভিত্তি করে নির্মিত হবে। ওসেজ ন্যাশন হত্যাকারীদের দেখানো হবে যারা তেল আবিষ্কার হওয়ার পরে একে একে নেটিভ আমেরিকান উপজাতিদের হত্যা করেছিলো। এই খুনিরা এফবিআইয়ের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন (জুন): হলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত এ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’। সিনেমার অন্যতম প্রধান ভূমিকায় রয়েছেন ক্রিস প্যাট ও ব্রাইস ডালাস।

Reneta

ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস (মে): আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস ছবিটি ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬) এর সিকুয়েল। মূল চরিত্র স্টিফেন স্ট্রেঞ্জ-এ দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচকে। এতে আরও অভিনয় করছেন এলিজাবেথ ওলসেন, বেনেডিক্ট ওং, রাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর এবং জোচিটল গোমেজ।

মিশন: ইম্পসিবল সেভেন (সেপ্টেম্বর): জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ অভিনীত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’। এই ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি হলো ‘মিশন ইম্পসিবল সেভেন’। ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়া আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ।

আনচার্টেড (ফেব্রুয়ারি): নতুন বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি আনচার্টেড। অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবির মূল চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে।

দ্য ফ্ল্যাশ (নভেম্বর):  অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত সুপারহিরো ছবি ‘ দ্য ফ্ল্যাশ ‘। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার ।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ সিনেমাআনচার্টেডদ্য ফ্ল্যাশদ্য ব্যাটম্যাননতুন বছরমিশন ইম্পসিবল সেভেনলিড বিনোদনস্ক্রিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT