Advertisements
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে রহমত, মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে আবার এলো মাহে রমজান। শুরু হলো সংযম আর সাধনার মাস। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহ্রি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। পবিত্র রমজানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।






