অপরাধ

বরিশালে জোড়া খুনের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

বরিশালে জোড়া খুনের প্রধান আসামী গ্রেপ্তার, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের জোড়া খুনের প্রধান আসামীকে গ্রেপ্তার করে, সঙ্গে দুই পুলিশ সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশালের উজিরপুরে উপজেলার সাতলায় আলোচিত জোড়া খুনের ঘটনায় প্রধান আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে হত্যা মামলার প্রধান আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১টার দিকে পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইদ্রিস হাওলাদার ও তার চাচাত ভাই সাগর হাওলাদারকে মাছেরঘের নিয়ে দ্বন্দের জের ধরে পরিকল্পিতভাবে কুপিয়ে রক্তাক্ত ও আহত করেন।

স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান। ২৫ আগষ্ট বেলা ১১টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২৬ আগষ্ট উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে মো. কিবরিয়া হাওলাদার, মো. ইলিয়াস হাওলাদার, ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জন এজাহার ভূক্ত ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

বিষয়:জোড়া খুন
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…