বাংলাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

সকালবেলা পঞ্চগড়ে সূর্যোদয় ও ধোঁয়া ঢাকা আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ৫ দিন পর্ দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশিয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

রোববার ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া সোমবার ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময়ও ভোরে হালকা কুয়াশা এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আশঙ্কা রয়েছে।

বিষয়:আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরতাপমাত্রাশীতসর্বনিম্ন তাপমাত্রা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…