জনপদ

স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশন

নারী বসে আছেন, মুখে মাস্ক, পাশে ব্যাগ, বাড়ির বারান্দায়. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী বসে আছেন, মুখে মাস্ক, পাশে ব্যাগ, বাড়ির বারান্দায়, শান্ত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর সামাজিক স্বীকৃতির দাবিতে প্রেমিক অনুপমের (৩০) বাড়িতে তিনদিন ধরে অনশনে বসেছে প্রেমিকা অন্তরা রানী (২৫)।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে গলাচিপা পৌর শহরের হাসপাতাল সংলগ্ন প্রেমিক অনুপম ভূঁইয়ার বাড়িতে অবস্থান নেন অন্তরা রানী। তখন ঘরে প্রবেশ করতে চাইলে অনুপমের বাবা অরুন ভূইয়া অন্তরা রানীকে মারধর করে বলে অভিযোগ করেন ওই যুবতী। তার বাড়ি বরিশালের কাশিপুর এলাকায়।

অন্তরা রানী জানান, প্রায় ৮ বছর আগে গলাচিপায় মামা বাড়িতে থাকা অবস্থায় অনুপমের সঙ্গে তার প্রেম হয়। এর কয়েক বছর পর কুয়াকাটায় গোপনে তাদের বিয়ে হয়। তাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি সংরক্ষিত আছে ওই যুবতীর কাছে। বিয়ের পর দীর্ঘদিন ধরে সামাজিক মর্যাদা দিয়ে মেনে না নেয়ায় উপায়ন্তর না পেয়ে ওই যুবতী অনশনে বসেন।

অন্তরা রানীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন প্রেমিক অনুপম।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:প্রেমিকার অনশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…