অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর মৃত্যু, স্থানীয়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় তামান্না আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকালে শহরের মৌলভীপাড়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না কুমিল্লা মুরাদনগরের হিরাকান্দা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিহতের বাবা সুমন মিয়া বলেন, প্রায় চারবছর আগে তামান্নাকে চিকিৎসক দম্পতি ডা: আনিসুল হক ও তার স্ত্রী চিকিৎসক ইসরাত জাহানের বাসায় গৃহকর্মীর কাজের জন্য দেন। সম্প্রতি তামান্না তাকে নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায় এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রায় সময়ই বলত।

তবে মঙ্গলবার সন্ধ্যায় খবর পান তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি বিষয়টিকে হত্যাকাণ্ড দাবি করে তার মেয়ের হত্যাকারীদের সুষ্ঠ বিচারের দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বণিক জানান, ঘটনাটির তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। এ দিকে ঘটনার পর পর বাসায় তালা দিয়ে পালিয়ে যায় ওই নারী চিকিৎসক। এ ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছ।

বিষয়:গৃহকর্মীর মৃত্যুব্রাহ্মণবাড়িয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…