ধর্ম ও জীবন

শুরু হলো পবিত্র মাহে রমজান

রমজানে অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা, ইসলামিক স্থাপনা silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য রমজানে অপরাধ প্রবণতা বিষয়ক ছবি, ইসলামিক স্থাপনা silhouette ও মোবাইলের সূর্যাস্ত ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছর ঘুরে আবারো বিশ্ব মুসলিমের দ্বারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রোজার গুরুত্ব বোঝাতে হাদীসে বর্ণিত হয়েছে, ‘রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমিই নিজেই দেব’।

শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। রবিবার (২ মার্চ) থেকেই শুরু হলো পবিত্র রমজান মাস। এর আগে শনিবার সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রহমত বরকত আর মাগফেরাতের রমজান মাস তাকওয়া অর্জনে মুসলিম ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম উপদেষ্টা তাই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, প্রথম তারাবিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসল্লিরা জমায়েত হন মসজিদে।

বিষয়:ইসলামিক ফাউন্ডেশনপবিত্র মাহে রমজান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…