বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনা, গণহত্যাকারী এবং স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সেই রিটের উপর হাইকোর্ট আদেশ দিবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ হাইকোর্টে আজ এ রিট করেছেন।
এই রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।








