জনপদ

টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল কারখানায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল কারখানায় অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল সদরের আলাউদ্দিন টেক্সটাইল মিলে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার ১০ মার্চ দুপুরে এটিএম লুঙ্গিখ্যাত কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুর একটার দিকে কারখানার সুতার গোডাউন থেকে আগুনের ঘটনা ঘটে। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোহাম্মদ ইদ্রিচ আলী জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

বিষয়:কারখানায় আগুনটাঙ্গাইলনিয়ন্ত্রণ
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…