বিনোদন

দেশে মুক্তির অনুমতি পেল নূরুজ্জামানের ‘মাস্তুল’

এরআগে ‘আম কাঁঠালের ছুটি’ বানিয়ে সমালোচক মহলে প্রশংসিত হয়েছেন নূরুজ্জামান

বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে মানুষের ভিড়, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে লেনদেন চলছে, বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে মুক্তির অনুমতি পেল একটি তেলবাহী জাহাজের কর্মচারীদের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। নিজের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন ‘আম কাঁঠালের ছুটি’ খ্যাত পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘মাস্তুল’-এর ছাড়পত্র গ্রহণ করেন নূরুজ্জামান। এটি পেয়েছে ‘ইউ রেট’, এর মানে হলো যেকোনো বয়সী দর্শকের দেখার যোগ্য ‘মাস্তুল’। ২৪ মার্চ ‘মাস্তুল’-এর সনদপত্রটি ইস্যু হয়েছে।

দুই ব্যক্তি একটি সার্টিফিকেট হাতে ধরে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজীদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছে ছিল তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার। ‘মাস্তুল’-এর মাধ্যমে সেই সুযোগ পেয়ে তা আর হাত ছাড়া করলাম না।

‘মাস্তুল’-এর মুক্তি নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আমরা গেল বছরেই ‘মাস্তুল’-এর সব কাজ সম্পন্ন করেছি। দেশের বাইরে হয়েছে এই সিনেমার সাউন্ড-এর কাজ। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, সামনে সুবিধাজনক একটি সময়ে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।

বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন, লাখো মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ ‘মাস্তুল’-এ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত এবং শিশুশিল্পী আরিফ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউটর ও প্রমোশনাল পার্টনার হিসেবে আছে টঙঘর টকিজ।

বিষয়:অভিনয়আম-কাঁঠালের ছুটিছাড়পত্রমাস্তুলমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…