বিনোদন

‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী চলছে

প্রদর্শনীতে দর্শক ও ছবি প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন দর্শক প্রদর্শনীতে ছবি দেখছেন, যেখানে অনেক মানুষ উৎসাহিত ও উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে চলছে ‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী। বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে নারীদের অবদান তুলে ধরতে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

২২ ফেব্রুয়ারি ‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী উদ্বোধন করা হয়। জুলাই আন্দোলনের শহীদ নাইমা সুলতানার মা এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শহীদ নাইমার মা সহ নারী নেতৃত্বরা।

জনতা প্রদর্শনী দেখছে, চ্যানেল আই অনলাইন, July's brave daughter exhibition. Channel i News - চ্যানেল আই নিউজ বক্তারা নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এই আন্দোলনের গৌরবময় অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রদর্শনীতে জুলাই বিপ্লবের দুর্লভ ছবি, পোস্টার, আন্দোলনের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও শহীদদের স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়। প্রদর্শনী দেখতে প্রতিদিনিই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন।

বাচ্চা ও নারী দর্শক চ্যানেল আই অনলাইন প্রদর্শনী দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা ৩০ টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়:আগস্টজুলাই আন্দোলনলিড বিনোদনশিল্পকলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…