চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অপরিহার্য দক্ষতাগুলো একজন ব্যাংকারকে অন‍্যদের থেকে এগিয়ে রাখতে পারে

এম এম মাহবুব হাসানএম এম মাহবুব হাসান
9:12 অপরাহ্ন 21, মে 2025
মতামত
A A
Advertisements

বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংকিং খাত একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে বিবেচিত। আধুনিক অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনগণের সঞ্চয় সংরক্ষণ, বিনিয়োগের পরিসর সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নেওয়ার পেছনে ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক অবদান অনস্বীকার্য।

এতো বিস্তৃত ও সংবেদনশীল একটি খাতকে কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত হয়েছে বহু বিধিবিধান ও নীতিমালা। ফলে, ব্যাংকিং খাতকে একটি অভিন্ন ও সুসংহত নীতিগত কাঠামোর অধীনে পরিচালিত অন্যতম পরিপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বব্যাপী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা প্রায় ১০ হাজার ১৫৩টি। অস্ট্রেলিয়া ভিত্তিক খ্যাতনামা মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান আইবিআইএসডব্লিউ ওয়ার্ল্ড- এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ বিশ্বের বাণিজ্যিক ব্যাংকগুলোতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় ৭২ লাখ ৭০ হাজার ৩৪২ জন। নিরাপদ ও স্থায়ীত্বশীল কর্মসংস্থানের দিক থেকেও সেক্টরটি অন‍্য অনেক সেক্টর থেকে এগিয়ে রয়েছে।

বাংলাদেশে এই খাতটির প্রভাবও ক্রমাগত বেড়ে চলেছে। কয়েকটি ধাপে অনুমোদন পেয়ে দেশে ব‍্যাংকের মোট সংখ্যা এখন ৬১টি। দেশের মোট জিডিপিতে ব‍্যাংকিং খাতের অবদান প্রায় ৪.৫ বিলিয়ন ডলার, যা প্রায় ৩ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ।

২০২৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশের ব‍্যাংকিং খাতে প্রায় ২ লাখ তিন হাজার ৬৯৬ জন জনবল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাগত সততার উপর নির্ভর করেই গড়ে উঠছে দেশের অর্থনৈতিক কাঠামো।

একজন ব্যাংকারের কাজ শুধুমাত্র গ্রাহকের টাকা জমা বা উত্তোলনে সহায়তার মধ‍্যে সীমাবদ্ধ নয়। তিনি একজন আর্থিক পরামর্শদাতা, ঝুঁকি ব্যবস্থাপক, নীতিনির্ধারক এবং প্রযুক্তিনির্ভর সেবার চৌকস ব্যবস্থাপকও।

বর্তমান প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিবান্ধব পরিবেশে একজন ব্যাংকারের দক্ষতা যত বেশি পরিপূর্ণ ও সমন্বিত হবে, তার ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের সম্ভাবনাও তত বেশি।

এসব দিক বিবেচনা করে একজন আধুনিক ব্যাংকারের মধ্যে কিছু বিশেষ দক্ষতা থাকা অপরিহার্য, যেগুলো তাকে শুধু ব‍্যক্তিগতভাবে সফলই করে না, বরং প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং সমাজের অগ্রগতিতেও অগ্রণী ভূমিকা রাখতে সহায়তা করে থাকে।

আর্থিক জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা:
একজন ব্যাংকারের ভিত্তি গড়ে ওঠে তার আর্থিক বিশ্লেষণ সক্ষমতার উপর। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বিশ্লেষণের সক্ষমতা ছাড়া ঋণ অনুমোদন, বিনিয়োগ পরিকল্পনা কিংবা ঝুঁকি নিরূপণ কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়।

বাজার পরিস্থিতি ও অর্থনীতির গতিপথ বিশ্লেষণ করতেও এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এ ব্যাপারগুলোতে অধিকতর ধারণা রাখেন তারা প্রতিষ্ঠানের জন‍্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

একজন দক্ষ ব্যাংকারের সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়া যতটা তথ্যভিত্তিক ও বিশ্লেষণনির্ভর হবে, ততটাই তা প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে।

যোগাযোগ ও উপস্থাপনের দক্ষতা:
ব্যাংকিং খাতের প্রতিদিনের কাজকর্মে একজন ব্যাংকারকে অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়- গ্রাহক, সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি।

তথ্য উপস্থাপনের ক্ষেত্রে স্পষ্টতা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব বজায় রাখা একজন ব্যাংকারের অপরিহার্য গুণ। এ ছাড়া আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা প্রতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্বাস স্থাপনে বিশেষভাবে সহায়ক হয়।

প্রযুক্তিগত দক্ষতা
যুগ পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং সেবা হয়ে উঠেছে ক্রমশ প্রযুক্তিনির্ভর। এখনকার ব্যাংকারদের শুধু কোর ব্যাংকিং সফটওয়্যার জানা নয়, বরং মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও ডেটা অ্যানালিটিক্সের সাধারণ ধারণাও থাকতে হয়।

গ্রাহকের সময় বাঁচাতে, সেবার মান বাড়াতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রযুক্তিতে দক্ষ হওয়া একটি বড় প্রতিযোগিতামূলক সুবিধা। এই প্রতিযোগিতায় যিনি এগিয়ে থাকবেন তিনি আরো একটি প্রতিষ্ঠান ও নিজের জন‍্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

সমস্যা সমাধানের সক্ষমতা
ব্যাংকিং পেশায় প্রতিদিনই তৈরি হয় নতুন নতুন চ্যালেঞ্জ- বিনিয়োগকারীদের মুনাফা লাভের সমস‍্যা, ঋণগ্রহীতাদের খেলাপি সমস্যা, লেনদেন সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা বা নীতিগত দ্বন্দ্ব। এসব সমস্যার সমাধানে প্রয়োজন দ্রুত সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং বিশ্লেষণী দক্ষতা।

একজন চৌকস ব্যাংকার এমন অসংখ্য সমস্যাকে সম্ভাবনার দ্বার হিসেবে দেখেন এবং প্রতিষ্ঠানকে ঝুঁকি থেকে রক্ষা করার পাশাপাশি গ্রাহকের আস্থা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন।

সততা ও নৈতিকতা
ব্যাংকিং পেশা একটি আস্থাভিত্তিক পেশা। একজন ব্যাংকারকে প্রতিনিয়ত কাজ করতে হয় গ্রাহকের অর্থ, ব্যক্তিগত তথ্য এবং সংবেদনশীল দলিলের সঙ্গে।

এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সততা, স্বচ্ছতা ও পেশাগত নৈতিকতা। একজন নীতিবান ব্যাংকার প্রতিষ্ঠানকে যেমন আইনগত ঝুঁকি থেকে রক্ষা করেন, তেমনি তার সুনাম ও টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা:
ব্যাংকিং খাত সময়নির্ভর ও কাঠামোবদ্ধ, যেখানে অফিসে আসা-যাওয়া বা অফিস খোলা- অফিস বন্ধ করা থেকে শুরু করে প্রতিটি কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে। একজন ব্যাংকারকে সুশৃঙ্খলভাবে সেগুলো মেনে চলতে হয়।

নির্ধারিত সময়ের সাথে কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হয় এবং তা সময়মতো সম্পন্ন করাটাও জরুরি। এই সময়ানুবর্তিতা কেবল ব্যক্তিগত দক্ষতার পরিচায়ক নয়, বরং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতাও এর ওপর নির্ভর করে।

দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা:
ব্যাংকিং হলো একটি দলভিত্তিক পেশা, যেখানে প্রতিটি বিভাগ একে অপরের পরিপূরক। একজন ব্যাংকারের মধ্যে দলগত কাজের মানসিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কঠিন।

টিমওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠান কেবল কার্যকর সেবা প্রদানই করে না, বরং তা কর্মপরিবেশ ও পেশাগত সংস্কৃতিকেও সমৃদ্ধ করে।

ব্যাংকিং এখন শুধুমাত্র একটি পেশা নয়- এটি একটি নেতৃত্ব, দায়বদ্ধতা এবং সামাজিক পরিবর্তনের সুযোগ। একজন ব্যাংকারের সাফল্য নির্ধারিত হয় তার আর্থিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ কৌশল, নৈতিকতা ও সহকর্মীদের সঙ্গে কাজ করার সামর্থ্যের উপর। সঠিকভাবে এসব দক্ষতা অর্জন ও প্রয়োগের মাধ্যমে একজন ব্যাংকার হতে পারেন কেবল একটি প্রতিষ্ঠানেরই নয়, বরং একটি অর্থনীতিরও অন্যতম চালক।

যারা ভবিষ্যতে ব্যাংকিং পেশায় আসতে আগ্রহী, তাদেরও উচিত একাডেমিক জ্ঞানের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জনে আগে থেকেই মনোনিবেশ করা। তাহলে এই গুরুদায়িত্বপূর্ণ পেশায় এসে নিজেদের ক‍্যারিয়ার উন্নয়নের পথটি মসৃণ করা সহজ হবে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: আধুনিক অর্থনীতিআধুনিক ব্যাংকারব্যাংকারকে অন‍্যদের থেকে এগিয়ে রাখেব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইন ইস্যুতে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরল প্রেস উইং

পরবর্তী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬৭

পরবর্তী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬৭

গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনল গ্রামীণফোন ও সুখী

সর্বশেষ

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি 2, 2026
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version