জনপদ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে চালক নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে একটি ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নিহত ট্রাক চালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

বিষয়:চালক নিহতটাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…