বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপে পরিণত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ, পর্যটক ও স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়াসহ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবিহাওয়া অধিদপ্তর। বিরূপ আবহাওয়ায় সাগর থেকে তীরে ফিরতে পারেনি কক্সবাজার ও হাতিয়ার ৩টি ট্রলার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






