বাংলাদেশ

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যেসব সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশগ্রহণকারী সদস্যরা আলোচনা করছেন, কেন্দ্রীয় ব্যক্তিটি সভাপতিত্ব করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ নভেম্বর) সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ, এতে উল্লেখিত গণভোটের আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করে।

পরিষদ মনে করে, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুসারে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এ প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, এমন দিকনির্দেশনা পাওয়া গেলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সময় নষ্ট করার সুযোগ নেই বলেও সতর্ক করা হয়।

এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিষয়:উপদেষ্টা পরিষদড. মুহাম্মদ ইউনূস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…