বাংলাদেশ

তুরাগ নদীর তীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

তুরাগ নদীর তীরে মুসল্লিদের বৃহৎ জামাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ নদীর তীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে, হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। 

শুক্রবার ২ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। আর নামাজ শেষ হয় ১টা ৫১ মিনিটে।

দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

উল্লেখ্য, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিষয়:জামাতজুমাতুরাগ নদীদেশের বৃহত্তম জুমার জামাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…