বাংলাদেশ

একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ: সিইসি

নির্বাচন নিয়ে আলোচনা করছেন সিইসি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি ও কর্মকর্তারা নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ করা দেয়া হবে। অনেকেই বলে থাকেন রিটার্নিং অফিসার ভোটের ফলাফল পাল্টিয়ে দেবে, এগুলো আজকাল বিশ্বাসযোগ্য নয়।

শনিবার ২৩ ডিসেম্বর বরিশালে মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিয়ে সিইসি আরও বলেন, বিভিন্ন সময় নির্বাচন বিতর্কিত হয়েছে। বিদেশিরা অনেকবার এই কথা বলেছে। তাদের দাবি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ভোট আয়োজনে বদ্ধপরিকর বলেও জানান সিইসি।

এসময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

বিষয়:আচরণবিধিকাজী হাবিবুল আউয়ালপ্রধান নির্বাচন কমিশনারবরিশালমতবিনিময় সভাসিইসি
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…