Advertisements
ইসি’র প্রতি অনাস্থা দূর করতে যে সরকারের অধীনেই ভোট হোক না কেনো পুলিশ এবং প্রশাসনকে দলীয় কর্মী না হয়ে গণকর্মী হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে প্রয়োজনে মাঠে থাকবে সেনাবাহিনী। অংশগ্রহণমূলক ভোটের জন্য সব বাহিনীই ইসির কথা শুনতে বাধ্য বলে সতর্ক করেছেন সিইসি।






