চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:51 পূর্বাহ্ন 30, এপ্রিল 2023
শিক্ষা
A A
Advertisements

রিদুয়ান ইসলাম: রাজধানীর নারিন্দা এলাকার একটি মেস থেকে রাজু আহমেদ (১৯) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

শনিবার ২৯ এপ্রিল রাত ৮টার দিকে মেস থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর সহপাঠীরা ও তার বিভাগের শিক্ষার্থীরাও মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। রাজুর রুমমেট মো. শরিয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির ৫ম তলায় মেসে থাকেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার বিকেলে বাড়ি থেকে ঢাকায় আসেন রাজু। মেসে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে রাজু হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি৷ পরিবারের সাথে যোগাযোগ করে লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পরবর্তী

আইএমএফ প্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

পরবর্তী

আইএমএফ প্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

‘সুদানের সংকট লিবিয়া-সিরিয়ার চেয়ে ভয়াবহ হবে’

সর্বশেষ

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version