অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক সেক্টরে যে কত বড় গভীর ক্ষত হয়েছে, তা বাইরে থেকে কল্পনা করা যাবে না।
শনিবার (১৬ নভেম্বর) এসব বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর আর কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নাই। তারপরও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তাতে দেশের উন্নয়নে কৃষকদের বড় ভূমিকা আছে।
তিনি বলেন, এগ্রিকালচার সায়েন্টিস্টদেরও অবদান অনেক। তবে বাংলাদেশের মানু্ষের যে দক্ষতা তা দিয়ে সংস্কার সম্ভব। ভুল অনেক পলিসি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। টানতে হচ্ছে আমাদের। এগুলা সংস্কার করতে সময় লাগবে।
তিনি আরও বলেন, সব সংস্কার আমরা করে যেতে পারব না। জরুরী কিছু প্রাইমারী সংস্কার হয়তো করব আমরা। বাকি সংস্কার রাজনৈতিক সরকার করবে।









