ক্রিকেট

বড় জরিমানা, পয়েন্টও কাটা গেল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের পর দুই খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড়ের সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পয়েন্ট করে কাটা গেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। একইসঙ্গে ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে জরিমানাও গুণতে হচ্ছে দল দুটিকে। খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ সিদ্ধান্ত দিয়েছেন।

ম্যাচ রেফারি পাইক্রফটের প্রতিবেদনে এসেছে, দল দুটি নির্ধারিত সময় থেকে দুই ওভার করে পিছিয়ে ছিল। এজন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ইংল্যান্ডের দুই পয়েন্ট ও ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অস্ট্রেলিয়ারও দুই পয়েন্ট ও ম্যাচ ফি’র ৪০ শতাংশ কাটা হয়েছে। দুই অধিনায়ক প্যাট কামিন্স ও বেন স্টোকস উভয়ই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

এজবাস্টনে প্রথমদিনে মোট ৮২ ওভার খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড ৭৮ ও অস্ট্রেলিয়া ৪ ওভার খেলেছিল। দ্বিতীয় দিনে ৯০ ওভার খেলা হলেও তৃতীয় ও পঞ্চম দিনে বৃষ্টিতে পুরোটা খেলা হয়নি। এ সময়েই কম ওভার করেছে ইংল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতে হারায় ইংল্যান্ডের ঝুলিতে এখনও কোনো পয়েন্ট যোগ হয়নি। পরবর্তীতে তাদের প্রাপ্ত পয়েন্ট থেকে দুই পয়েন্ট কেটে নেয়া হবে। অন্যদিকে অ্যাশেজের প্রথম টেস্টে জেতা পয়েন্ট থেকে অজিদের দুই পয়েন্ট কমে গেছে।

দুসপ্তাহ আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের ফাইনালে স্লো ওভার রেটের জন্য অস্ট্রেলিয়ার ম্যাচ ফি’র ৮০ শতাংশ কেটে নেয়া হয়েছিল। ২০২১ সালে চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রেও স্লো ওভাররেটের ফাঁদে পড়ে ফাইনাল খেলা হয়নি অজিদের।

প্রথমদিন থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে অ্যাশেজের প্রথম টেস্টে এগিয়ে ছিল ইংল্যান্ড। শেষদিনের শেষ ইনিংসে হার মানতে হয়েছে তাদের। খাজার দারুণ ইনিংসের পর কামিন্স-লায়নের দৃঢ়তায় সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

বিষয়:অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডকামিন্সলিড স্পোর্টসস্টোকস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…