বাংলাদেশ

কলকারখানা-মার্কেটের নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী

সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন সেনা সদস্য সড়কে দাঁড়িয়ে আছেন, তারা অস্ত্র হাতে নিয়োজিত, নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকারখানা, মার্কেট ও বিপণিবিতানের নিরাপত্তায় কাজ করার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, ৮ আগস্ট এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, আইটিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সেনাসদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলকারখানা, মার্কেট ও বিপণিবিতানের নিরাপত্তা বিধানে পর্যাপ্ত কাজ করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

এর আগে, বুধবার (৭ আগস্ট) আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারখানার নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সেখানে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারি দল বা বিরোধী দল বলে কিছু নেই। যারাই সরকার পরিচালনায় থাকবে, তাদের সহযোগিতা করবে বেসরকারি খাত।

বিষয়:কলকারখানানিরাপত্তামার্কেটসেনাবাহিনী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…