অর্থনীতি

‘খাবার-দাবার ক্যাটারিং’র সাথে বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলা’র চুক্তি

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কোকাকোলা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

খাবার-দাবার ক্যাটারিং’র সাথে কোকাকোলা ব্র্যান্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘খাবার-দাবার ক্যাটারিং’ এবং বিশ্বের খ্যাতনামা কোমলপানীয় ব্র্যান্ড ‘কোকাকোলা’র মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার ৫ নভেম্বর এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খাবার-দাবার এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. রাফায়াত খান এবং কোকাকোলার পক্ষে উপস্থিত ছিলেন ‘কোকাকোলা বেভারেজ বাংলাদেশ’ এর পরিচালক (কমার্শিয়াল) আসরার আলম।

এই চুক্তির ফলে এখন থেকে কোকাকোলা খাবার-দাবার ক্যাটারিং এর ফুড প্রডাক্টকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রমোট করবে। পাশাপাশি খাবার-দাবার ক্যাটারিংও তাদের ফুড আইটেম এবং এর প্রচার-প্রচারণার সঙ্গে কোকাকোলা ব্র্যান্ডকে বিশেষভাবে অন্তর্ভূক্ত করবে।

১৯৭৭ সালে খাবার-দাবার প্রতিষ্ঠিত হয়। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে দীর্ঘ সময় ধরে দেশীয় এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আন্তর্জাতিকমানের ক্যাটারিং সার্ভিস দিয়ে আসছে।

বিষয়:কোকাকোলাখাবার-দাবারব্র্যান্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…