লাইফস্টাইল

যে কারণে প্রতিদিন কলা খাওয়া প্রয়োজন

একজন ব্যক্তি কলা খাচ্ছেন, যা স্বাস্থ্যের জন্য উপকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি কলা খাচ্ছেন, যা পুষ্টি ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

 প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এমন সব খাবার রাখার চেষ্টা করি যা আমাদের দেহের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।

খাবারের পাশাপাশি ভিটামিন এবং মিনারেলসের চাহিদা পূরণের জন্য আমরা নানা ধরণের ফলও খাবার তালিকায় রাখি।

সকালের নাস্তায় আমরা বেশিরভাগ সময় দুধ, ডিম সাথে কলা রাখার চেষ্টা করি। তবে কলা ওজন বাড়ায়, আবার যাঁদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্যও এই ফল ভাল নয়।

তবে পুষ্টিবিদেরা বলছেন ভিন্ন কথা, তাদের মতে রোজ একটি করে কলা খেলে খুব একটা ক্ষতি হবে না বরং উপকারই হবে।

কলা খেলে যেসব উপকার হবে:

১) পটাশিয়ামের উৎস

রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে কলা। কারণ, এই ফলের মধ্যে রয়েছে পটাশিয়াম। হার্ট ভাল রাখতে এবং পেশি মজবুত রাখতে এই খনিজের যথেষ্ট ভূমিকা রয়েছে।

২) হজমে সহায়ক

এই ফলে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদ্‌রোগের আশঙ্কা এক ধাক্কায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কলা খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমবে।

৩) শক্তি জোগায়

কায়িক পরিশ্রম করলে শক্তি প্রয়োজন। তৎক্ষণাৎ শক্তির জোগান দিতে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে কলা উপর ভরসা রাখতে পারেন। এই ফলের মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং বিভিন্ন ধরনের ভিটামিন। শরীরচর্চা করার আগে কিংবা পরেও কলা খাওয়া যেতে পারে।

৪) পেশি মজবুত করে

দুর্বল পেশি, পেশিতে ব্যথা কিংবা টান লাগার সমস্যায় দারুণ কাজ করে কলা।  এই খনিজটি পেশি মজবুত রাখতে সাহায্য করে।

৫) হাড়ের জন্য ভাল

কম বয়স থেকেই হাড়ের যত্ন নিতে হয়। না হলে দেহের কাঠামোটিই নড়বড়ে হয়ে পড়ে। হাড়ের যত্নে ক্যালশিয়ামের যথেষ্ট ভূমিকা রয়েছে। কলা এই খনিজ শোষণ করতে সাহায্য করে। যা পরবর্তী কালে অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

বিষয়:উপকারিতাকলাখাবারপ্রতিদিনফল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…