বিনোদন

ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা বিজয়!

ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা বিজয় হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় একটি অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত, পটভূমিতে আলো ও দর্শকদের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখ খান, সালমান খান, প্রভাস কিংবা রজনীকান্ত নয়, এইমুহূর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়।

এই নায়কের পরবর্তী ও ফিল্মি ক্যারিয়ারের শেষ ছবি ‘থালাপতি ৬৯’-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি, এমনটাই দাবি ভারতীয় সংবাদমাধ্যমের!

বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে রাজ করছেন বিজয়। ভারতজুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এই অভিনেতার সবশেষ ছবি ‘লিও’ ও  ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ চোখের পলকেই ১০০ কোটির বক্স কালেকশন পার করেছে।

মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা। এমন সাফল্যময় ক্যারিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপতি।

চলতি বছর লোকসভা ভোটের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। অভিনেতার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।

ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার। আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। সে কারণেই তার শেষ ছবি নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। – মানি কন্ট্রোল

বিষয়:থালাপতি বিজয়দক্ষিণী সুপারস্টার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…