চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে মাদক ব্যবসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 01, মার্চ 2023
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

প্লাস্টিক সার্জারি করে কোরিয়ান হিসেবে ছদ্মবেশ ধারণ করে ব্যাংককে মাদক ব্যবসা চালানো থাই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ড পুলিশ।

গত সপ্তাহে থাই তদন্তকারী পুলিশ ব্যাংককের শহরতলীতে একটি মাদক চোরাকারবারীর আস্তানায় অভিযান চালিয়ে কয়েক মাস ধরে পলাতক থাকা জিমিন সিওং নামক থাই মাদক ব্যবসায়ীকে আটক করে। সিএনএন এ তথ্য জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থাই পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির আসল নাম সাহারত সাওয়ানজেং। ২৫ বছর বয়সী এই অপরাধী মূলত একজন থাই নাগরিক এবং ব্যাংককের বাসিন্দা। সে তার নাম পরিবর্তন করে, চুল কেটে এবং একাধিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার চেহারা পরিবর্তিত করে নিজেকে কোরিয়ান হিসেবে পরিচয় দিত।

পুলিশের দেওয়া অপরাধীর বিভিন্ন সময়ের ছবিগুলিতে তার চেহারার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।

জিমিন সিওংকে গত বছর থেকে থাইল্যান্ডে এক্সট্যাসি বা মলি নামে পরিচিত এক মাদকের ২৫০০ গ্রাম এর ২৯০টি ট্যাবলেট আমদানির অভিযোগে অভিযুক্ত করা হয়। সে ব্যাংকক এবং শহরের আশেপাশের এলাকায় মাদক ছড়ানোর প্রধান হোতা।

জিমিন সিওং নিখোঁজ থাকা অবস্থায় পুলিশ একটি কোরিয়ান ডিলারের ড্রাগ সরবরাহের গুজব শুনতে পায় এবং তদন্ত শুরু করে।

অভিযানের ছবিতে দেখা যায়, একটি অ্যাপার্টমেন্টে জিমিন সিওংকে পুলিশ ঘিরে রেখেছে এবং তার হাত আটকে রাখা হয়েছে।

তার বিরুদ্ধে থাইল্যান্ডে ক্যাটাগরি ১ ড্রাগ আমদানি ও অবৈধভাবে বিতরণ করার অভিযোগ আনা হয়েছে, উভয় অপরাধেরই সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

২০১৭ সালে দেশটি একটি বড় সংশোধনীর মাধ্যমে মাদক বিক্রির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করেছে।

বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মতো, থাইল্যান্ডেও মাদকের ব্যবহার এবং পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে সরকারের তরফ থেকে নিয়ম শিথিল করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।

ট্যাগ: প্লাস্টিক সার্জারিমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাইজুলকে নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

গাইবান্ধায় স্বল্প পরিসরে শুরু বিটল্ পোকা চাষ

পরবর্তী

গাইবান্ধায় স্বল্প পরিসরে শুরু বিটল্ পোকা চাষ

ইবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও প্রভোস্টকে সরাতে নির্দেশ

সর্বশেষ

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version