চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চ মাসে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখী ঝড়ের আভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ন ০২, মার্চ ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A

চলতি মার্চ মাসে বাংলাদেশে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী পূর্বাভাসে জানিয়েছে, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোন পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মার্চ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

ফলে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। মার্চ মাসে ২ থেকে ৩ দিন বজ্রপাতে শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। নদ-নদীর পানি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে।

Reneta

এছাড়া, আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করেছে যে, তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য এবং কৃষি খাতে কিছুটা প্রভাব পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালবৈশাখীতাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চ মাসে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখী ঝড়ের আভাস

মার্চ ২, ২০২৬

খামেনির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল চীন

মার্চ ২, ২০২৬

আলোচনায় বসতে চাচ্ছে ইরানের নতুন নেতৃত্ব, আমিও রাজি: ট্রাম্প

মার্চ ২, ২০২৬

দীর্ঘ বিরতির পর মুম্বাই মাতালেন বন্যা

মার্চ ২, ২০২৬

ভালুকায় চিরনিদ্রায় শায়িত ইকরা

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT