পরিবেশ

রাজধানীতে বাড়তে পারে গরম, শুষ্ক থাকবে আবহাওয়া

ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকায় গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ (১১ আগস্ট) সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গরম ও আর্দ্রতার মাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:আবহাওয়াগরম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…