জনপদ

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে

ধূসর কুয়াশাচ্ছন্ন বনাঞ্চল, গাছের শাখা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, কুয়াশাচ্ছন্ন বনাঞ্চল ও গাছের শাখা ঝুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীমঙ্গলে আবারও বেড়েছে শীত। ভোর ৬টায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এতে চা-বাগান, ছোট পাহাড়-টিলা, আঁকাবাকা ছড়া, রাস্তাঘাট সবটাই কুয়াশার দখলে। জনজীবনে বেড়েছে দুর্ভোগ।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, আজ ১০ জানুয়ারি শুক্রবার  ভোর ৬টায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আনিসুর রহমান জানান, এখন হি‌মেল হাওয়া আর কুয়াশা বেড়েছে। শীত আরও বাড়বে।

গত কয়েকদিন সকালে শ্রীমঙ্গল ঢেকে থাকছে কুয়াশায়। দুপুরে খানিকটা সূর্যের দেখা মিলছে। শহরের পার্শ্ববর্তী চা-বাগান ও পাহাড়ি গ্রামগুলোতে বেড়েছে শীতজনিত অসুখ-বিসুখ।

বিষয়:তাপমাত্রাশ্রীমঙ্গল
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…