ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফেনী জংশন স্টেশনের রেলপথে পাখি বসে আছে, স্টেশন চিহ্ন দেখা যাচ্ছে, পরিবেশ শান্ত ও প্রাকৃতিক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেনীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বয়স আনুমানিক ১৬-১৭ বছর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ফাজিলপুর মসজিদের পাশের লাকী শেখ আহাম্মদের বাড়ি সংলগ্ন ডাউন রেললাইনের পাশে স্থানীয়রা প্রথমে কিশোরের মরদেহ দেখতে পায়। পরে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রেনের ছাদে ভ্রমণের একপর্যায়ে পড়ে গিয়ে কিশোরের মৃত্যু হয়েছে। এখনও মৃত কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’




