বিনোদন

৮০ সেকেন্ডের আগুন!

‘রকস্টার’-এর টিজারে শাকিব খানের বাজিমাত

তিনজন যুবক মিউজিক ভিডিওর জন্য প্রস্তুত, গিটারসহ স্টেজে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন যুবক মিউজিক ভিডিওর জন্য প্রস্তুত, একটি গিটার হাতে, ব্যাকগ্রাউন্ডে ‘আউট’ লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাইপ তৈরি করতে তিনি একাই যথেষ্ট, সেটাই আরো একবার যেন প্রমাণ করলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান! আসন্ন ঈদ সামনে রেখে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’–এর ৮০ সেকেন্ডের টিজার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া রীতিমত সরগরম!

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টায় পূর্বঘোষিত সময়েই নিজের অফিসিয়াল প্ল্যাটফর্মে ‘রকস্টার’ এর টিজারটি প্রকাশ করেন শাকিব খান। প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই টিজারটি দেখে ফেলেন প্রায় সোয়া চার লাখ দর্শক! একই সময়ে শুধু ফেসবুকে প্রায় ৫০ হাজার রিয়েকশন এবং প্রায় ৪ হাজার শেয়ার! যা থেকে সহজেই অনুমান করা যায় ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহের মাত্রা।

টিজারের শুরুতেই একটি সংলাপ দর্শকদের কৌতূহলী করে তোলে,“মিউজিক মানে শুধু একুয়েস্টিক নয়, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ।” এই একটি সংলাপেই নির্মাতা সিনেমাটির মুড এবং দর্শনের ইঙ্গিত দিয়েছেন।

এরপর পুরো টিজারজুড়ে দেখা যায় এক রকস্টার আগুনের উত্থান, উন্মাদনা এবং অস্থির জীবনের ঝলক! বিশাল কনসার্ট, হাজারো ভক্তের উচ্ছ্বাস, আন্তর্জাতিক পর্যায়ের জনপ্রিয়তা, ম্যাগাজিনের কাভার স্টোরি, অ্যালবাম ঘিরে দর্শকদের হিড়িক- সব মিলিয়ে এক গ্ল্যামারাস কিন্তু আগুনের তীব্র গতির জীবনচিত্র ফুটে উঠেছে!

তবে শুধু সাফল্যের গল্পেই সীমাবদ্ধ নয় ‘রকস্টার’-এর টিজার। বরং এতে উঠে এসেছে ড্রাগস, পুলিশি উপস্থিতি, সংবাদ সম্মেলনের চাপ এবং ব্যক্তিগত জীবনের কষ্ট ও একাকীত্বের মুহূর্তও। মনে করা হচ্ছে, গল্পটি শুধু একজন তারকার উত্থান নয়, বরং তার ভেতরের সংগ্রামকেও তুলে ধরবে।

বিশেষ করে টিজারের শেষ দৃশ্যটি আলাদা করে নজর কাড়ে। রকস্টারের কণ্ঠে শোনা যায়,“আমাকে নিয়ে যাও তোমার সাথে”! যা পুরো টিজারে এক রহস্যময় আবহ তৈরি করে।

টিজারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে…”! যা ভক্তদের উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিয়েছে।

আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচার্স লিমিটেড এর এই সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা।

বিষয়:আগুনআজমান রুশোঈদুল আজহাঈদের সিনেমাটিজারমিথিলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…