চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বিএনপির মিছিলে টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
12:30 অপরাহ্ন 29, অক্টোবর 2023
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
Advertisements

কুমিল্লায় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে হরতাল সমর্থনে বিএনপির মিছিল। শহরের চকবাজার ও কাঁসারিপট্টি এলাকায় পুলিশের লাটিপেটা টিয়ার শেল ও ফাঁকা গুলিতে বিএনপির অন্তত ৫ জন ও এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়। আটক করা হয়েছে অন্তত ৬ জনকে।

রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে নগরীর কান্দিরপাড় নিমতলী এলাকা থেকে একটি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌছলে পুলিশ এতে বাধা দেয়। এসময় পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

হরতালকারীদের মিছিল থেকে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে এমন দাবি করে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, হরতালকারীদের মিছিল থেকে পুলিশের উপর ককটেল চার্জ করা হয়। তারপর পুলিশ তাদের মিছিলটিকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এই পর্যন্ত ৬-৭ জনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি। হরতালকারীদের হামলায় একজন সদস্য আহত হয়েছেন।

হরতালকারীদের মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আক্কাস, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, হরতাল সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি নগরীর চকবাজার যাওয়া মাত্র পুলিশ অতর্কিত লাটিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও গুলি করে। এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, আমিরুজ্জামান আমিরসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়। গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাসসহ চারজনকে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: কুমিল্লাটিয়ার শেলফাঁকা গুলিবিএনপির মিছিলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরতাল: গুলিস্তান, মোহাম্মদপুর ও বংশালসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ

পরবর্তী

মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে: পুলিশ

পরবর্তী

মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে: পুলিশ

ফিলিস্তিনে বোমা হামলা বন্ধে লন্ডনে হাজারও মানুষের আহ্বান

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version