ক্রিকেট

লঙ্কান লিগ থেকে বিলুপ্ত হল তাসকিন-হৃদয়ের দল

বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ব্যাটিং করছেন, লঙ্কান লিগের ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদ লঙ্কান লিগে খেলছেন, ব্যাটিং অবস্থানে, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে গত আসরে খেলেছিলেন তাসকিন আহমেদ। এই টুর্নামেন্টে তাওহীদ হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়ে। দুই দলকেই এবার মাঠে নামতে হবে নতুন মালিকানায়। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আইপিজি গ্রুপের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে লিগের দুটি দল- কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংসের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দিয়েছে।

দল দুটির মধ্যে জাফনা কিংস এলপিএলের সফলতম দল। পাঁচ টুর্নামেন্টের তিন শিরোপাই গেছে জাফনা কিংসের ঘরে। প্রথম এলপিএলের শিরোপাও জাফনার ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল।

কেন জাফনা এবং কলম্বো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সেটির ব্যাখ্যায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ‘চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতার’ কারণে এই দুই দলের মালিকানা বাতিল হয়েছে। তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি।’

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের ৪ জন তারকা খেলেছিলেন ভিন্ন তিন দলে। ডাম্বুলা সিক্সার্সে ছিলেন তাওহীদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান। তাসকিনের ঠিকানা ছিল কলম্বো স্ট্রাইকার্সে। শরিফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। ২০২৫ আসরের তারিখ কিংবা ড্রাফট নিয়ে এপর্যন্ত কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিষয়:এসএলসিতাসকিনলঙ্কান প্রিমিয়ার লিগলিড স্পোর্টসশ্রীলঙ্কাহৃদয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…