সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনায় তিনি আমিরাতসহ অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ফরসান ইংলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে তারেক রহমান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লক্ষ্য করে ইরান যে হামলা চালিয়েছে তা স্পষ্টভাবে নিন্দনীয়। এই পরিস্থিতিতে আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছে, তাতে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

