অর্থনীতি

কমিশন বৃদ্ধির দাবিতে খুলনায় ট্যাংকলরি ধর্মঘট

খুলনায় ট্যাংকলরি ধর্মঘটের কারণে যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ট্যাংকলরি ধর্মঘটের কারণে বিভিন্ন ধরনের ট্যাংকলরি গাড়ির সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি, খুলনা বিভাগ কতৃক ডিপো থেকে জ্বালানি উত্তোলনে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছে।

ভোর থেকে কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে।

মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২.৭১ টাকা কমিশন দেয় হয়। অতীতে তারা ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোন ফলাফল পায়নি। উপরন্তু জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুনে বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি বলে উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে তারা তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭.৫% হারে প্রদানের দাবিতে ধর্মঘট চলছে। আজ দিনের মধ্যে উক্ত দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এদিকে এ ধর্মঘটের কারণে খুলনা সহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বিষয়:খুলনা
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…