ক্রিকেট

ভারত সিরিজে ম্যানেজার নাফিস, বিশ্রামে খালেদ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্বে ফিরছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। ভারত সিরিজ থেকেই তিনি পুরনো কাজে ফিরছেন।

সংযুক্ত আরব আমিরাতে সবশেষ ম্যানেজার হিসেবে শেষ দায়িত্ব পালন করেন নাফিস। নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে ছিলেন না দলের সঙ্গে। এ সময় দায়িত্ব পালন করেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

আলোচনা আছে ক্রিকেটারদের একাংশের অভিযোগ ছিল নাফিসের কাছ থেকে ভালো ব্যবহার পাননি তারা। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ক্রিকেটারদের কেউ কেউ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগও দিয়েছিলেন। বিষয়টি বিতর্কিত পর্যায়ে যাওয়ার আগেই ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, নাফিস ভারত সিরিজে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করবেন। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ভারত সিরিজে বিশ্রামে কাটাবেন।

বিষয়:খালেদতামিমনাফিসপাপনবাংলাদেশ -ভারত সিরিজবিসিবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…