ক্রিকেট

ছুটি কাটাতে দুবাই যাচ্ছেন তামিম

তামিমের ছুটি কাটানোর জন্য দুবাইয়ে পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ও তার পরিবারের সদস্যরা দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন, সবাই হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্রিকেটারদের মিলেছে কয়েকদিনের ছুটি। সময়টা তামিম ইকবাল কাটাবেন দুবাইয়ে। শুক্রবার রাতেই টাইগার ওপেনারের ফ্লাইট।

সূত্রে খবর, তামিমের স্ত্রী-সন্তানরা শুক্রবার সকালের ফ্লাইটে দুবাই চলে গেছেন। ছুটি কাটাতে পরিবার নিয়ে শনিবার দুবাই যাবেন আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান।

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ভাগ্যে ১০ উইকেটের হার লেখা হয় দুপুরে। এক সেশনেরও বেশি সময় আগে খেলা শেষ হওয়ায় ধীরে-সুস্থে দুবাইয়ের বিমান ধরতে পারছেন তামিম। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর ব্যক্তিগত গাড়িতে শের-ই-বাংলা স্টেডিয়াম ছাড়েন তিনি। অন্য ক্রিকেটাররাও নিজেদের মতো করেই বেরিয়ে পড়েন।

চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিলেও মিরপুরে হাসেনি তামিমের ব্যাট। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন তারকা ওপেনার।

সব ঠিক থাকলে ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেখানে রয়েছে তিন সংস্করণের সিরিজ। টি-টুয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নেয়ায় এই ফরম্যাটে তামিমকে পাবে না বাংলাদেশ।

বিষয়:তামিমবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…