চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সেঞ্চুরি, শান্তর হাফ সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 11, জুন 2022
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। একইসঙ্গে রানে ফেরার বার্তা দেয়া নাজমুল হোসেন শান্ত করেছেন ফিফটি। এই দুই ব্যাটারের কল্যাণে সিডব্লিউআই প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৮২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান।

তামিম ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মোসাদ্দেক হোসেন সৈকত ২ বলে এক ছক্কার মারে ৬ রান করে টিকে আছেন।

বৃহস্পতিবার কলিডজে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের একদম শুরুটা বাংলাদেশের ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে জেরেমি লুইসের বলে টেভিন ইমলাচকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেললেও কোনো রান করতে পারেননি ডানহাতি এই ওপেনার। জয় ফেরার পর নাজমুল হাসান শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল।

তিন নম্বরে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। আরেক ওপেনার তামিমও খানিকটা আক্রমণাত্মক ছিলেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন দুজনই।

১৪০ রানের জুটি গড়েন তামিম-শান্ত। এক পর্যায়ে মনে হচ্ছিল সফরকারীরা বেশ বড় স্কোর পেতে যাচ্ছে। যদিও ৯৯ বল খেলে ৯টি চারে ৫৪ রান করা শান্ত আউট হওয়ার পর দৃশ্যপট বদল হয়।

অধিনায়কত্ব ছাড়ার পরও ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন চারে নামা মুমিনুল হক। তিনি ব্রায়ান চার্লসের বলে কোনো রান না করেই ক্যাচ আউট হন। ইনফর্ম লিটন দাস এদিন সুবিধা করতে পারেননি। ১৯ বল খেলে ৪ রান করে লুইসের বলে ইমলাচের হাতে ধরা পড়েন।

একপ্রান্তে অবিচল তামিম ঠিকই ১৬২ বল খেলে তুলে নেন সেঞ্চুরি। ইয়াসির আলী রাব্বি ৩৯ বল খেলে ১১ রান করার পর পিঠের ব্যথার কারণে মাঠ ছাড়েন। নুরুল হাসান সোহান করেন ৩৫ রান। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে খেলে ৭ রানের বেশি করতে পারেননি।

ট্যাগ: তামিমলিড স্পোর্টসশান্তসিডব্লিউআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

পরবর্তী

রুশ জার পিটার দ্য গ্রেটের সাথে নিজেকে তুলনা করলেন পুতিন

পরবর্তী

রুশ জার পিটার দ্য গ্রেটের সাথে নিজেকে তুলনা করলেন পুতিন

চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর

সর্বশেষ

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version