বাংলাদেশ

বিজিপিকে ফেরত পাঠাতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া তার মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি সদস্যদের আগের প্রক্রিয়ায় ফেরত পাঠাতে ‘কাজ চলছে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার ১৯ মার্চ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের থেকে পালিয়ে আসা প্রায় ২০০ সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

সোমালিয়ান জলদস্যু কর্তৃক বন্দি জাহাজ ও নাবিকদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

এছাড়াও রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ প্রতিবছর কমছে উল্লেখ করে অর্থ বরাদ্দ পর্যাপ্ত পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রীমিয়ানমার-বাংলাদেশহাছান মাহমুদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…