চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরির দিনে বাবাকেও ছাড়িয়ে গেলেন চন্দরপল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

৩৩৬ রানের ওপেনিং জুটির রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ত্যাগনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের দশম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিলেন। দুর্দান্ত দিনে বাবা শিবনারায়ণ চন্দরপলকেও একটি জায়গায় ছাড়িয়ে গেছেন জুনিয়র চন্দরপল।

ত্যাগনারায়ণ উইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণের দেখানো পথেই যেন হাঁটছেন। ২৬ বর্ষী বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন। ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন, বল খেলেছেন ৪৬৭টি। ১৬টি বাউন্ডারির সঙ্গে রয়েছে ৩টি ওভার বাউন্ডারি। দল পেয়েছে ওপেনিং ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম সর্বোচ্চের রেকর্ড।

ম্যাচের প্রথম দুদিন বৃষ্টি বাধায় পুরোপুরি খেলা হয়নি। দ্বিতীয় দিন শেষে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ১১৬ ও ত্যাগনারায়ণ চন্দরপল ১০১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি থেকে অল্পদূরে ১৮২ রানে কাটা পড়েন ব্র্যাথওয়েট। তার আগে উইন্ডিজের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩৩৬ রানের ওপেনিং জুটি আসে তাদের থেকে।

এর আগে উইন্ডিজের ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল ২৯৮ রানের। সেন্ট জন’স এন্টিগায় ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্স গড়েছিলেন রেকর্ডটি। টেস্টে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য ৪১৫ রানের। সাউথ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি এবং গ্রায়েম স্মিথ ২০০৮ সালে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে গড়েন যে রেকর্ড।

শিবনারায়ণ চন্দরপল ক্যারিয়ারে ১৬৪টি টেস্ট খেলে প্রায় ১২,০০০ হাজার রান করেছেন। ২৮০ ইনিংসে সেঞ্চুরি করেছেন ৩০টি, ফিফটি ৬৬টি। ২০৩ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে অপরাজিত ছিলেন। জুনিয়র চন্দরপল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ডাবলে, ২০৭ রানে অপরাজিত থেকে ছাড়িয়ে গেছেন বাবাকেও।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বুলাওয়েতে প্রথম টেস্টে তৃতীয় দিনে ৬ উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২১ রান তুলে এগোচ্ছে জিম্বাবুয়ে।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়েচন্দরপলজিম্বাবুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় কর্মচারী বরখাস্ত

পরবর্তী

ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের তথ্য মিলেছে

পরবর্তী

ম্যানসিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের তথ্য মিলেছে

প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version