চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ধীর উইকেটে বিস্ময়কর: ক্লাসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 11, জুন 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

জয়ের কাছে গিয়েও আরেকবার পরাজয়ের বেদনায় পুড়েছে বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর ৪ রানের পরাজয়ের চেয়েও আলোচিত আম্পায়ারদের দুটি বিতর্কিত সিদ্ধান্ত। যদিও টাইগারদের লড়াকু পারফরম্যান্স প্রশংসার দাবিদার। সাউথ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেনও প্রতিপক্ষকে নিয়ে ইতিবাচক মন্তব্যই করলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন বলেছেন, ‘আসলে বাংলাদেশ দুর্দান্ত হয়ে যায়, যখন উইকেট ধীর থাকে। এই কারণে আমরা ১২০ রান তাড়া করতে চাইনি। উইকেট অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল। তবে চাপের মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন। তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কাটার ও স্পিনার রয়েছে, তারা উঁচু মানের। এজন্য আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

২৩ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়াদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল টিম টাইগার্স। ডেভিড মিলারকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে সামলান ক্লাসেন। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বাধিক ৪৬ রানের ইনিংস খেলেন।

স্কোরবোর্ডে মাত্র ১১৩ রান নিয়েও জয়ের দেখা পাওয়া সাউথ আফ্রিকা প্রথম দল হিসেবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের টিকিট কেটেছে। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের স্লো উইকেটে খেলা যে কঠিন ছিল, ক্লাসেন তা অকপটেই স্বীকার করছেন।

‘সত্যি বলতে পাওয়ার প্লেতে নানাভাবেই খেলতে পারেন। হয়তো মেরে খেলতে পারেন অথবা ধরে খেলতে পারেন উইকেট রেখে। আজ কুইন্টন ডি কক মেরে খেলতে চেয়েছিল। আগের ম্যাচেও এই পরিকল্পনায় খেলেছে। কারণ পরে কাজটা কঠিন হয়ে যায়। ফলে উড়িয়ে মারলে ফাঁকা জায়গা পাওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে বলটা নিচু হয়ে গিয়েছিল, নয়তো উপরে তিনতলায় হয়তো চলে যেত। সে দারুণ মেরে আমাদের ভালো সূচনা এনে দেয়। আমরা পরে উইকেট হারিয়ে অন্যান্য ম্যাচের মতোই চাপে পড়ে যাই।’

ট্যাগ: ক্লাসেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওটিটিতে মুক্তি পাচ্ছে তানজিন তিশার ‘পয়জন’

পরবর্তী

৩০ টাকার ওআরএস হাতে ভাইরাল শাহরুখ-আম্বানীর ছবি!

পরবর্তী

৩০ টাকার ওআরএস হাতে ভাইরাল শাহরুখ-আম্বানীর ছবি!

চীনে যুক্তরাষ্ট্রের ৪ শিক্ষককে ছুরিকাঘাত

সর্বশেষ

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি 2, 2026

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version