ক্রিকেট

টি-টুয়েন্টি থেকে তামিমের অবসর

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবালের ছবি, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাঠে প্রস্তুত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

শনিবার দিবাগত রাত ৩টা ৪৯ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছেন, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

এর আগে গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালীন সময়ে আরও ৬ মাস এ সংস্করণে ফিরবেন না বলে সাংবাদিকদের নিজ মুখে জানিয়েছিলেন তামিম। তরুণ ওপেনাররা দারুণ খেলে তার ফেরার রাস্তা বন্ধ করে দিক বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেকে দূরে রেখেছেন তামিম ইকবাল। আরও ৬ মাস এ সংস্করণে ফিরবেন না, নিজ মুখেই জানিয়েছিলেন দেশসেরা ওপেনার।

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেননি তামিম। বিরতির পর ফিরে তরুণদের সুযোগের রাস্তা বন্ধ করতে চাননি টাইগার ওপেনার। যদিও সে সুযোগ হেলায় নষ্ট করেছেন নাঈম শেখ, সৌম্য সরকাররা। এবছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। তামিম নিজের পথ খোলা রেখে তখনই চেয়েছিলেন তরুণদের আরও পরখের সুযোগ।

বিষয়:অবসরটি-টুয়েন্টিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০তামিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…