ক্রিকেট

‘আম্পায়ার আউট দিয়েছেন, তাই সাকিব আউট’

ক্রিকেট ম্যাচে সাকিব আউটের পর আম্পায়ার তাকে শান্ত করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে সাকিব আল হাসান আউটের পর আম্পায়ার তাকে শান্ত করেন, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান যখন ব্যাট করতে নামেন, বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭৩ রান। শাহিন আফ্রিদির বলে বলে এগিয়ে এসে মারতে যান টাইগার অধিনায়ক। বল তার বুটের সামনে লাগে। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দেন। টিভি রিপ্লেতে দেখা যায়, বল বুটের আগে ব্যাটে হালকা ছুঁয়েছিল। বিস্ময়করভাবে তৃতীয় আম্পায়ারও সাকিবের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। যা ঘিরে উঠেছে বিতর্ক।

বিষয়টি নিয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পর কথা বলেছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। তার ভাষ্য, ‘আম্পায়ার আউট দিয়েছেন, তাই ওটা আউট’।

টিভি আম্পায়ারের সংকেতে আউট হওয়ার পর সাকিবের ব্যাপারটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। ডাগ আউটে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের হতভম্ব চেহারাও টিভি পর্দায় ধরা পড়ে। সাকিব এসে দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন।

সেসময় গ্যালারিতে থাকা দর্শকরা বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না। সাকিব বেরিয়ে যেতে যেতে ফিরে এসে আবারও কথা বলেন আম্পায়ারদের সাথে। শেষ পর্যন্ত রানের খাতা না খোলা সাকিবকে আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয়।

বিষয়:অ্যাডিলেডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২শাদাবসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…