মেয়েদের রাইফেল ৫০ মিটার থ্রি পজিশনস ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সুইজারল্যান্ডের চিয়ারা লিওন। এ ইভেন্টের মধ্য দিয়ে প্যারিস অলিম্পিকে প্রথম সোনার দেখা পেল ইউরোপের দেশটি।
আসরে শুক্রবার সোনার লড়াইয়ে শেষ রাউন্ডে মোট ৪৬৪.৪ পয়েন্ট নিয়ে জিতেছেন ২৬ বর্ষী সুইস অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের আর্মি সার্জেন্ট সেজেন ম্যাডালেনা জিতেছেন রৌপ্যপদক। চীনের কিয়ংগিউ ঝাং ৪৫২.৯ পয়েন্ট নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।
প্যারিস অলিম্পিকে সুইস অ্যাথলেটদের এটি চতুর্থ পদক। একটি করে স্বর্ণ ও রৌপ্যের সঙ্গে দুটি ব্রোঞ্চ জিতে পদক তালিকায় ১৮তম স্থানে উঠে গেছে তারা।









